কেপ ভার্দের ‘বালুদস্যু’ নারীদের লড়াই
কেপ ভার্দের ‘বালুদস্যু’ নারীদের লড়াই
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের সান্তিয়াগো দ্বীপের চার্কো সৈকতে প্রতিদিন
জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র থেকে বালু সংগ্রহ করেন একদল নারী।
স্থানীয়ভাবে তারা পরিচিত ‘বালুদস্যু’ (স্যান্ড থিভস) নামে। চরম দারিদ্র্য, বেকারত্ব এবং
বিকল্প আয়ের অভাবে এই ঝুঁকিপূর্ণ কাজই তাদের জীবিকার একমাত্র অবলম্বন।
ভাটার সময় তারা উত্তাল আটলান্টিকের ঢেউ পেরিয়ে সমুদ্রের তলদেশ থেকে কালো বালু