×
  • ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
Active News 24
তৌফিক ইমরোজ খালিদীর বিদায় শিশু সাংবাদিকদের জন্য অপূরণীয় ক্ষতি: নিরব ইসলাম

তৌফিক ইমরোজ খালিদীর বিদায় শিশু সাংবাদিকদের জন্য অপূরণীয় ক্ষতি: নিরব ইসলাম


ইনসাফ নিউজ | ইনসাফ ডেক্স প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০২:১৩ এএম তৌফিক ইমরোজ খালিদীর বিদায় শিশু সাংবাদিকদের জন্য অপূরণীয় ক্ষতি: নিরব ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিশু সাংবাদিক মো. সুন্নাতুল ইসলাম নিরব (নিরব ইসলাম)।

 

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৫৯ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডিজিটাল সাংবাদিকতার এই অগ্রপথিক।

 

তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শিশু সাংবাদিক মো. সুন্নাতুল ইসলাম নিরব বলেন: "তৌফিক ইমরোজ খালিদী স্যার শুধু একটি সংবাদমাধ্যমের প্রধান ছিলেন না, তিনি আমাদের মতো শত শত শিশু সাংবাদিকের পথপ্রদর্শক ও অভিভাবক ছিলেন। হ্যালো ডট বিডিনিউজের মাধ্যমে তিনি আমাদের সত্য লিখতে ও নির্ভীক হতে শিখিয়েছেন। তার এই আকস্মিক চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

তিনি আরও উল্লেখ করেন, হ্যালোর মাধ্যমে শিশুদের অধিকার ও তাদের কণ্ঠস্বর মূলধারার গণমাধ্যমে তুলে ধরার যে সুযোগ খালিদী স্যার তৈরি করে দিয়েছেন, তা দেশের শিশু সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


ডেস্ক / ইনসাফ নিউজ

জাতীয় বিভাগের আরো খবর