×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
কুড়িগ্রামে চার বিদ্যালয়ে এসএসসিতে শূন্য পাস

কুড়িগ্রামে চার বিদ্যালয়ে এসএসসিতে শূন্য পাস


ইনসাফ নিউজ স্টাফ রিপোর্টার | মোঃ সুন্নাতুল ইসলাম নিরব প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৩:২৫ পিএম কুড়িগ্রামে চার বিদ্যালয়ে এসএসসিতে শূন্য পাস


কুড়িগ্রামে এবার চারটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

 

বিদ্যালয়গুলো হলো—রাজারহাটের তালতলা উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

 

এর মধ্যে তালতলা উচ্চ বিদ্যালয় থেকে প্রথমবার ১২ জন এবং ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় থেকে চারজন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে কেউই উত্তীর্ণ হয়নি।

 

পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও চারজন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি।

শিক্ষকদের দাবি, শিক্ষকসংকট, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, বাল্যবিবাহ ও শ্রমে যুক্ত হওয়া এবং মেধাবী শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ে চলে যাওয়ায় ফলাফল খারাপ হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ফল অনুযায়ী, এ বছর কুড়িগ্রামে এসএসসি ও সমমানে ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শূন্য পাস করা বিদ্যালয়গুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক / ইনসাফ নিউজ