×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
মেমোরি চিপ সংকটে সরবরাহ কমছে ম্যাকবুক এয়ারের

মেমোরি চিপ সংকটে সরবরাহ কমছে ম্যাকবুক এয়ারের


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ১১:৪৩ এএম মেমোরি চিপ সংকটে সরবরাহ কমছে ম্যাকবুক এয়ারের

বিশ্বব্যাপী মেমোরি চিপের সংকটের প্রভাব এবার পড়েছে অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ার–এর বাজারে।

 

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের বাড়তি চাহিদার কারণে মেমোরি চিপের

সরবরাহ কমে যাওয়ায় ম্যাকবুক এয়ারের সরবরাহ সীমিত হয়ে পড়েছে।

 

 

 

ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক প্রতিবেদক মার্ক গারম্যান জানিয়েছেন, এআই খাতে দ্রুত সম্প্রসারণের ফলে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের চাহিদা বেড়েছে।

 

এর প্রভাব আগে ম্যাক মিনিম্যাক স্টুডিওর মতো

 

তুলনামূলক সীমিত ব্যবহারকারীর ডিভাইসে দেখা গেলেও এখন তা ম্যাকবুক এয়ারের মতো ব্যাপক জনপ্রিয় পণ্যেও পৌঁছেছে।

 

 

খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, আগের তুলনায় বর্তমানে ম্যাকবুক এয়ারের সরবরাহ অনেক বেশি সীমিত।

 

 

 

অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে কিছু সংস্করণ অর্ডার করলে আগস্টের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, আর কয়েকটি মডেলের ক্ষেত্রে অপেক্ষার সময় সেপ্টেম্বর পর্যন্ত গড়িয়েছে

 

 

পরিস্থিতি মোকাবিলায় অ্যাপল কয়েকটি পদক্ষেপ নিয়েছে।

 

 

প্রতিষ্ঠানটি মেমোরি চিপের দাম বাড়ানোর পাশাপাশি চীনা সরবরাহকারীদের কাছ থেকেও চিপ সংগ্রহের চেষ্টা করছে

 

এছাড়া শিক্ষার্থীদের জন্য প্রতিবছরের ব্যাক-টু-স্কুল মূল্যছাড় কর্মসূচি, যা সাধারণত জুনে শুরু হয়, সেটিও পিছিয়ে দেওয়া হয়েছে।

 

 

বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকটের কারণে অ্যাপল এবার ম্যাকবুক প্রোর মূল সংস্করণের প্রচারে বেশি গুরুত্ব দিচ্ছে

 

কোম্পানির প্রচারসামগ্রীতে প্রথমবারের মতো “ম্যাকবুক এয়ারের সরবরাহ সীমিত” বার্তাটিও উল্লেখ করা হচ্ছে।

 

 

প্রযুক্তি বাজার বিশ্লেষকদের ধারণা, এআই খাতে চিপের চাহিদা দ্রুত কমে না গেলে আগামী কয়েক মাসেও ম্যাকবুক এয়ারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক নাও হতে পারে।

 

 

 

এতে নতুন ক্রেতাদের অপেক্ষার সময় বাড়তে পারে এবং কিছু বাজারে পণ্যের দামও প্রভাবিত হতে পারে।

ডেস্ক / ইনসাফ নিউজ