×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:১৫ এএম বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো

বার্সেলোনা দীর্ঘদিন ধরে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর

 

 

চেষ্টা চালালেও অ্যাতলেটিকো মাদ্রিদের অনড় অবস্থানের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।

 

 

 

আলভারেজকে না পেলে বিকল্প হিসেবে কাতালান ক্লাবটির নজরে ছিলেন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ।

 

 

 

 

 

তবে শেষ পর্যন্ত বার্সেলোনার আগ্রহকে উপেক্ষা করে ইতালিয়ান ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

 

 

 

 

 


দলবদলের গুঞ্জনের সময় ইন্টার মিলান দাবি করেছিল, বার্সেলোনা তাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। একই সঙ্গে তারা জানিয়ে দেয়, লাউতারোকে নিয়ে আলোচনায় বসারও কোনো পরিকল্পনা নেই। তবে সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত গ্রান গালা দেল কালচিও অনুষ্ঠানে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লাউতারো।

 

 

 


তিনি স্বীকার করেন, বার্সেলোনার আগ্রহের খবর সত্য ছিল।

 

 

 

 

স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লাউতারো বলেন, এমন একটি ক্লাবের আগ্রহ পাওয়া যে কোনো ফুটবলারের জন্যই গর্বের।

 

 

 

কারণ এটি প্রমাণ করে যে তিনি সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

 

 

 

 


তবে শুরু থেকেই ইন্টার মিলানকে নিজের প্রথম পছন্দ হিসেবে দেখেছেন বলে জানান ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার।

 

 

 

 

তার ভাষায়, তিনি সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ইন্টারেই থাকতে চান এবং ক্লাব যতদিন তাকে প্রয়োজন মনে করবে, ততদিন এখানেই খেলে যেতে আগ্রহী।

 

 

 


বর্তমানে লাউতারোর সঙ্গে ইন্টার মিলানের চুক্তি রয়েছে ২০২৯ সাল পর্যন্ত।

 

 

অন্যদিকে, আক্রমণভাগ শক্তিশালী করতে শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে নিয়েছে বার্সেলোনা।

 

 

 


ভবিষ্যতে কী হবে, তা নিয়ে নিশ্চিত কিছু বলতে না চাইলেও ইন্টারের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও তুলে ধরেছেন লাউতারো।

 

 

 

তিনি বলেন, ফুটবলে পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং কোনো এক সময় ক্লাব খেলোয়াড়কে ছেড়ে দিতেও পারে। তবুও ইন্টারের হয়ে খেলতে পারাকে তিনি গর্বের বিষয় মনে করেন।

 

 

 

 

পাশাপাশি ক্লাবটির হয়ে আরও বড় শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে চান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ডেস্ক / ইনসাফ নিউজ

খেলাধুলা বিভাগের আরো খবর