×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
উলিপুরে তৃতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্ম/হত্যা

উলিপুরে তৃতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্ম/হত্যা


ইনসাফ নিউজ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি | মোঃ হাসানুর রহমান সাগর প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:২৪ এএম উলিপুরে তৃতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্ম/হত্যা

 

 

কুড়িগ্রাম  জেলার উলিপুর থানার বাসিন্দা, জিয়ারুল ইসলাম ২৬ নামে এক যুবক তৃতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

 

শনিবার (ভোররাতে) উপজেলার নারিকেলবাড়ি কাজিরচক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত জিয়ারুল ইসলাম ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন হকার ছিলেন এবং বিভিন্ন সময় খণ্ডকালীন কাজ করতেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়ারুলের চার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, একাধিক স্ত্রী থাকার কারণে জিয়ারুল মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন।

 

সম্প্রতি তার তৃতীয় স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য জিয়ারুল মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন।

 

তবে ওই স্ত্রী তার ফোন নম্বর ব্লক করে রাখেন।

 

এতে মানসিকভাবে ভেঙে পড়ে জিয়ারুল। একপর্যায়ে সবার অজান্তে নিজ ঘরে ঘুমের ওষুধ সেবনের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিয়ারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

 

 

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ইনসাফ নিউজ কে  বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

ডেস্ক / ইনসাফ নিউজ