×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
জুলাই সনদ বাস্তবায়নে প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদের আলোচনা সভা

জুলাই সনদ বাস্তবায়নে প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদের আলোচনা সভা


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৪:২১ পিএম জুলাই সনদ বাস্তবায়নে প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদের আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে এবং জুলাই সনদ ও গণভোটের রায়

 

বাস্তবায়নের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা সভা করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স।

 

 

রোববার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশী নাগরিক, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

 

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর

 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বাগপা) চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই সনদ ও

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি।

 

 

এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), মীর জাহান, ফয়সাল আহমেদ, অনুক্ত কামরুল, খালেদ মাহমুদ,

 

জিয়াউদ্দিন চৌধুরী, ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, তানভীর ওয়াদুদ, কাজী শাহীনমো. জাহিদুল ইসলাম

 

 

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

 

সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের বিষয়গুলো কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।

 

 

 

তারা আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং

 

নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

 

সভায় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের বিভিন্ন সংকট ও

 

গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

 

 

ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে।

 

 

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশী নাগরিক।

 

 

সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর বলেন, দেশের

 

গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ডেস্ক / ইনসাফ নিউজ

রাজনীতি বিভাগের আরো খবর