ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত ও
পরাস্ত করার লক্ষ্য নিয়ে ইসরায়েলের সব নিরাপত্তা ও সরকারি সংস্থা কাজ করতে
নেতানিয়াহু জানান, তার সরাসরি নির্দেশনায় ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংস্থা ইরানের সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
তার ভাষ্য, দেশটির সব সক্ষমতা বর্তমান ইরানি শাসনব্যবস্থাকে দুর্বল ও পরাজিত করার লক্ষ্যে নিয়োজিত রয়েছে।
একই দিনে গাজা উপত্যকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের পরিদর্শন করেন নেতানিয়াহু।
পরিদর্শন শেষে তিনি দাবি করেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা এবং গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


























আপনার মতামত লিখুন :