ঢাকা, ২৪ জুলাই ২০২৬: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে রাজনৈতিক মন্তব্য
করতে রাজি হননি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।
সবাই আপনারা জানতে পারবেন।”
শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত
‘বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এদিকে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তবে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
তিনি বলেন, বিদেশে থাকায় বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।
স্পিকার আরও বলেন, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তবে সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র
স্পিকারের কাছেই জমা দেবেন এবং এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
সম্মেলনে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক,
অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতির পুনর্গঠন এবং জনগণের
জীবনমান উন্নয়নকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
পাশাপাশি তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
‘বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৬’-এ দেশি-বিদেশি গবেষক, কূটনীতিক,
নীতিনির্ধারক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :