×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
বসুন্ধরায় কেপ ভার্দের ফুটবলার

বসুন্ধরায় কেপ ভার্দের ফুটবলার


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০২:৪৮ পিএম বসুন্ধরায় কেপ ভার্দের ফুটবলার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস দলবদলে আবারও চমক দেখাতে যাচ্ছে।

 

 

নেপাল ও ভুটানের ফুটবলারদের দলে ভেড়ানোর পর এবার কেপ ভার্দের জাতীয় দলের অভিজ্ঞ উইঙ্গার দিয়াজ কোরেইয়াকে, যিনি ‘বেবে’ নামেই বেশি পরিচিত, দলে নেওয়ার পথে রয়েছে ক্লাবটি।

 


ক্লাব-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই ফুটবলার ২০২৬-২৭ মৌসুমে বসুন্ধরা কিংসে যোগ দিতে সম্মত হয়েছেন।

 

 

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।

 

 

চলতি দলবদলে এটি হতে পারে বাংলাদেশের ক্লাব ফুটবলের অন্যতম আলোচিত সংযোজন।

 

 


পর্তুগালে জন্ম নেওয়া বেবে ক্যারিয়ারের শুরুতে দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন।

 

পরবর্তীতে কেপ ভার্দের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেন।

 

 

২০২২ সালে অভিষেকের পর জাতীয় দলের জার্সিতে ২৬ ম্যাচে ৬ গোল করেছেন তিনি।

 

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কেপ ভার্দের হয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন এই উইঙ্গার।

 

 


ক্লাব ফুটবলে বেবের সবচেয়ে আলোচিত অধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডে।

 

 

পর্তুগিজ ক্লাব ভিটোরিয়া এসসি থেকে ২০১০ সালে ইংলিশ জায়ান্টদের দলে যোগ দেন তিনি।

 

 

তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি।

 

পরে তুরস্ক ও পর্তুগালের কয়েকটি ক্লাবে ধারে খেলেছেন।

 

 


স্পেনের ক্লাব রায়ো ভায়েকানোর হয়ে দীর্ঘ সময় খেলেছেন বেবে।

 

 

বর্তমানে তিনি স্পেনের ইউনিয়ন দেপোরতিভা ইবিজা ক্লাবের হয়ে খেলছেন।

 

 

 

এবার সেই অভিজ্ঞ ফুটবলারকে নিজেদের দলে ভেড়াতে যাচ্ছে বসুন্ধরা কিংস।

ডেস্ক / ইনসাফ নিউজ

খেলাধুলা বিভাগের আরো খবর