×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড

টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ১১:৫৮ এএম টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড

ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য অধ্যায়ের জন্ম দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই তিনি গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।

 

 

সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে গোল করে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা।

 

 


৪১ বছর বয়সী রোনালদো ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চে বসে।

 

 

তবে মাঠে নামার পর গোল পেতে খুব বেশি সময় নেননি।

 

 

৬২তম মিনিটে বদলি হিসেবে নামার পর ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি।

 

 

আইমান ইয়াহিয়ার বাড়ানো বল থেকে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জালে বল জড়ান রোনালদো।

 

 


এই গোলের মাধ্যমে তিনি ভেঙে দেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচের রেকর্ড। জ্লাতান ১৯৯৯-২০০০ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪টি লিগ মৌসুমে গোল করেছিলেন।

 

 

রোনালদো এখন প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ মৌসুমে গোল করার রেকর্ডের মালিক।

 

 


স্পোর্টিং লিসবনের হয়ে যাত্রা শুরু করা রোনালদো পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসরের জার্সিতে ধারাবাহিকভাবে গোল করে গেছেন।

 

চারটি ভিন্ন দেশে পাঁচটি ক্লাবের হয়ে খেলে এই অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখা তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।

 

 


এদিকে আল রিয়াদের বিপক্ষে করা গোলটি ছিল রোনালদোর সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল।

 

 

ফলে ফুটবল ইতিহাসের অন্যতম আকাঙ্ক্ষিত মাইলফলক ১,০০০ গোল স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ২৩টি গোল।

 

 

 

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যার মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, জুভেন্টাসে ১০১, স্পোর্টিংয়ের হয়ে ৫, আল নাসরের হয়ে ১৩০ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৪৬ গোল।

 

 


সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমই হতে পারে তার পেশাদার ক্যারিয়ারের শেষ মৌসুম।

 

তাই ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লড়াই এখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

 

 

বয়সের ভারকে উপেক্ষা করে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাওয়া এই তারকা শেষ অধ্যায়েও ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন।

ডেস্ক / ইনসাফ নিউজ

খেলাধুলা বিভাগের আরো খবর