কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে নাজমুল ইসলাম (১৯) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গোপন সূত্রে জানা যায়, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে নাজমুল ইসলাম আত্মহত্যা করেছেন ।
স্থানীয় নয়ারহাট বাজারের বটতলার পাশে তাঁর প্রেমিকার বাসা রয়েছে বলে দাবি করেছেন মৃত নাজমুলের এক বন্ধু।
তবে ওই বন্ধুর কাছে তাঁর প্রেমিকার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাঁকে ভালোভাবে চিনি না।’
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতির কিছুক্ষণ পর ইনসাফ নিউজের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযোগ লিখে নিতে দেখা যায়।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, মৃত নাজমুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর আত্মীয়-স্বজনরা স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসাও করিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তবে স্থানীয় যুবসমাজ পুলিশের কাছে দেওয়া এ তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন।
তাঁদের ভাষ্য, নাজমুল ইসলাম সম্পূর্ণ সুস্থ ছিলেন। স্থানীয় কয়েকজন যুবক আরও দাবি করেন, নাজমুল ইসলাম স্থানীয় বিএনপির সক্রিয় একজন রাজনৈতিক কর্মী ছিলেন৷
এ ঘটনায় ইনসাফ নিউজের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে দ্রুত প্রকৃত সত্য ও সঠিক তথ্য তুলে ধরা হবে।
সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য জানতে ইনসাফ নিউজের সঙ্গে থাকুন।
ডেস্ক / ইনসাফ নিউজ



















আপনার মতামত লিখুন :