×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ১০:৩৫ এএম এসএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

 

 

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ

 

 

একই সঙ্গে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে।

 

 

গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

 

 

পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

 

 

 

এছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।


অনলাইনে ফল দেখার নিয়ম

শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইটে প্রবেশ করে—

  • Examination: SSC/Dakhil নির্বাচন করতে হবে

  • Year: ২০২৬ নির্বাচন করতে হবে

  • সংশ্লিষ্ট Education Board নির্বাচন করতে হবে

  • Roll NumberRegistration Number দিতে হবে

  • ক্যাপচা পূরণ করে Submit করলে ফলাফল দেখা যাবে

ওয়েবসাইট:


এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2026

উদাহরণ:

SSC DHA 123456 2026

এটি ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।


দাখিল পরীক্ষার্থীদের জন্য

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা লিখবেন:

Dakhil MAD 123456 2026

এটি ১৬২২২ নম্বরে পাঠালে ফল প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে ফল পৌঁছে যাবে।

 

 

 


কারিগরি শিক্ষা বোর্ডের জন্য

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা লিখবেন:

SSC TEC 123456 2026

এটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


প্রতিষ্ঠানভিত্তিক ফল

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রদান করতে হবে।

 

 

এরপর ফলাফলের শিট ডাউনলোড করা যাবে।

 

 

 


পরীক্ষার তথ্য

চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়

 

 

 

ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ থেকে ১৪ জুন পর্যন্ত।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

 

 

 

এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী ছিল।

 

 

 

 

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফলাফল জানতে পরীক্ষার্থীদের অনলাইন ও এসএমএস পদ্ধতি ব্যবহার করতে হবে; শিক্ষা

 

 

 

বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে পৃথকভাবে ফল সরবরাহ করা হবে না।

ডেস্ক / ইনসাফ নিউজ