×
  • ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
Active News 24
তানভির ও তার গ্যাং এর বিরুদ্ধে ক্রিপ্টো ও অনলাইন জুয়ার অভিযোগ,

তানভির ও তার গ্যাং এর বিরুদ্ধে ক্রিপ্টো ও অনলাইন জুয়ার অভিযোগ,


ইনসাফ নিউজ | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৬:৫১ পিএম তানভির ও তার গ্যাং এর বিরুদ্ধে ক্রিপ্টো ও অনলাইন জুয়ার অভিযোগ,

কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ শ্রীপুর এলাকায় ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ট্রেডিং ও অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে তানভীরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

 

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে একটি মার্কেটিং নেটওয়ার্কের মাধ্যমে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে,  বিনিয়োগকারী সংগ্রহ করা হচ্ছে এবং এতে কয়েকজন সহযোগীও সক্রিয় রয়েছেন।

 

অভিযোগে CentFX, Bitget, Binance ও OKX-এর মতো প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে।তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অর্থ পাচার বা হাজারো মানুষকে নিঃস্ব করার অভিযোগের পক্ষেও প্রতিবেদনের সময় পর্যন্ত কোনো আদালতের নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

 

অভিযোগের বিষয়ে তানভীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তবে তার তৈরি একাধিক গ্রুপ থেকে, তার  সংযুক্ত থাকার প্রমান পাওয়া গেছে৷ 

CentFX-এর সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে অভিযোগকারীদের কাছ থেকে বিষয়টি জানতে বলেন।

জানাগেছে তিনি নতুন করে বিভিন্ন গ্রুপ তৈরি করে,সাধারণ জনগনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার  পরিকল্পনা করতেছেন।

 

এদিকে বাংলাদেশে অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীও বিভিন্ন সময়ে অনলাইন জুয়ার সাইট, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে।


সচেতন মহলের  পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।

ডেস্ক / ইনসাফ নিউজ

জাতীয় বিভাগের আরো খবর