১১ দলীয় জোটের ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁও জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ৫৮টি
যানবাহনে করে বিপুল সংখ্যক নেতাকর্মী রংপুরের উদ্দেশে যাত্রা করেছেন।
শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নেতাকর্মীরা লংমার্চে অংশ নিতে রওনা দেন।
বহরে ছিল ৫০টি বাস, চারটি মাইক্রোবাস এবং চারটি প্রাইভেটকার।
লংমার্চে অংশগ্রহণকারীরা রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে যোগ দেবেন।
১১ দলীয় জোটের চলমান কর্মসূচির অংশ হিসেবে প্রথম দফায় ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর দ্বিতীয় দফায় ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।
জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা জানান, উত্তরাঞ্চলের অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁও থেকেও কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয়
কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা জেলা সফর করে স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, “১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি সফল করতে ঠাকুরগাঁও জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করছেন।
৫০টি বাস, চারটি মাইক্রোবাস ও চারটি প্রাইভেটকারে করে আমরা রংপুরের লংমার্চ ও সমাবেশে যোগ দিচ্ছি।”
ডেস্ক / ইনসাফ নিউজ



















আপনার মতামত লিখুন :