×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
ইংল্যান্ডে পাকিস্তানের এমন অভিজ্ঞতা প্রথম

ইংল্যান্ডে পাকিস্তানের এমন অভিজ্ঞতা প্রথম


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৮:১১ পিএম ইংল্যান্ডে পাকিস্তানের এমন অভিজ্ঞতা প্রথম

ইংল্যান্ড সফরে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক টেস্ট সিরিজগুলোর একটি কাটিয়েছে পাকিস্তান।

 

 

তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে এজবাস্টনে ৮ উইকেটের জয় তুলে নিয়ে স্বাগতিক ইংল্যান্ড সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে।

 

 

এর মাধ্যমে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান।

 

 


১৯৫৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ খেলার পর থেকে দেশটির মাটিতে মোট ১৭টি দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান।

 

 

দীর্ঘ এই ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচ ড্র বা জয় ছাড়াই পুরো সিরিজ হারতে হলো তাদের।

 

 


সিরিজের প্রথম টেস্টে লিডসে ইনিংস ও ১০৩ রানের বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।

 

 

 

দ্বিতীয় টেস্টে লর্ডসেও পাকিস্তানকে ১৯৪ রানে হারায় তারা।

 

 

দুই ম্যাচেই পাকিস্তানের ব্যাটিং ছিল চরম হতাশাজনক; চার ইনিংসের একটিতেও ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি দলটি।

 

 


এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসেও মাত্র ১৩৯ রানে অলআউট হয় পাকিস্তান।

 

 

তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে সিরিজে নিজেদের সর্বোচ্চ ৪৪৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

 

 

সেই সুবাদে ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দেয় তারা।

 

 

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই মোহাম্মদ আব্বাসের জোড়া আঘাতে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড।

 

কিন্তু সেই ধাক্কা সামলে মাত্র ২৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

 

 


এক সময় ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ছিল শক্ত প্রতিপক্ষ।

 

 

১৯৮৭ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনটি সফরেই সিরিজ জিতেছিল তারা।

 

 

এমনকি সিরিজ জিততে না পারলেও অন্তত একটি ম্যাচ ড্র করার রেকর্ড ছিল।

 

কিন্তু এবার সেই ধারাবাহিকতা ভেঙে গেল।

 

 

 

শেষ পর্যন্ত প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরছে পাকিস্তান।

ডেস্ক / ইনসাফ নিউজ

খেলাধুলা বিভাগের আরো খবর