×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিবেন, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিবেন, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান


স্টাফ রিপোর্টার ইনসাফ নিউজ | মোঃ সাদিক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৬:৩৯ এএম আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিবেন,  ইনসাফ গ্রুপের চেয়ারম্যান

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ইনসাফ গ্রুপের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম।

 

ইনসাফ গ্রুপের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়েছে।

 

তবে তিনি নির্দিষ্টভাবে কোন পদ বা কোন প্রতীকে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 


প্রেস রিলিজে উল্লেখ করা হয়, দেশের সার্বিক পরিস্থিতি, সামাজিক বাস্তবতা এবং ভবিষ্যৎ কার্যক্রম বিবেচনায় ইনসাফ গ্রুপের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে।

 

পূর্বে গঠনতন্ত্র অনুযায়ী ইনসাফ গ্রুপের  চেয়ারম্যান বা সমমর্যাদার দায়িত্বে থাকা ব্যক্তির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না।

 

 

সংশোধিত নীতিমালায় এখন চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

 


জানা গেছে, হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং ইনসাফ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন।

 

ইনসাফ গ্রুপের চেয়ারম্যান হিসেবে, তিনি দায়িত্ব নেয়ার পর, ইনসাফ গ্রুপ একটি বৃহৎ গ্রুপে রূপ নিয়েছে, তিনি দায়িত্ব নেয়ার আগে, মাত্র দুইটি অঙ্গ প্রতিষ্ঠান  নিয়ে চলছিল ইনসাফ গ্রুপ।

 

ইনসাফ  গ্রুপের সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ রফিকুল ইসলাম  রফিক, ইনসাফ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ার পর, হাফেজ মোঃ শরিফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।

 

তিনি  চেয়ারম্যান হিসাবে, দায়িত্ব, নেয়ার পর মাত্র  তিন বৎসরে ইনসাফ গ্রুপে  ১১ টি অঙ্গ  প্রতিষ্ঠান তৈরি হয়েছে,এবং তার তত্ত্বাবধানে সফলভাবে পরিচালিত হচ্ছে। 

 

এ ছাড়াও শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা, দরিদ্র ও অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা কার্যক্রমে তার অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

তার দূরদর্শীতা ও নেতৃত্বে মুগ্ধ হয়ে,ইনসাফ গ্রুপের ম্যানেজিং  কমিটি, এলাকার স্হানীয় মুরুব্বীরা , তাকে  অনুরোধ জানায়,  নির্বাচনে অংশগ্রহণ করার, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত  ও এলাকার জনগণের  অনুরোধে তিনি,  নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। 

 


সূত্র বলছে, তিনি কুড়িগ্রাম জেলার সদর থানার অধীন কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

 

সংশ্লিষ্ট মহলের ধারণা, ওই এলাকায় তার দীর্ঘদিনের কার্যক্রম ও জনসম্পৃক্ততার কারণে প্রার্থিতার সম্ভাবনা বেশি। তবে বিকল্প হিসেবে গাজীপুর জেলার একটি ওয়ার্ডও আলোচনায় রয়েছে।

 


ইনসাফ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রস্তুতি ও মাঠপর্যায়ের মতবিনিময় কার্যক্রম চলমান রয়েছে।

 

স্থানীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা শেষে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ডেস্ক / ইনসাফ নিউজ

রাজনীতি বিভাগের আরো খবর