×
  • ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
Active News 24
আমানতের টাকা ফেরত পেতে গ্রাহকদের মুনাফা ও সুদের দাবি করা যাবেনা।

আমানতের টাকা ফেরত পেতে গ্রাহকদের মুনাফা ও সুদের দাবি করা যাবেনা।


ইনসাফ নিউজ | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:৩৪ পিএম আমানতের টাকা ফেরত পেতে গ্রাহকদের মুনাফা ও সুদের দাবি করা যাবেনা।

রাষ্ট্রীয় মালিকানাধিন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমানো আমানতের মূল টাকা এককালীন তুলে নিতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকেরা।

 

অভিযোগ উঠেছে, আমানতের টাকা ফেরত পেতে গ্রাহকদের মুনাফা, সুদ ও অন্যান্য আর্থিক সুবিধার দাবি পরিত্যাগের পাশাপাশি ভবিষ্যতে ব্যাংকের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ বা মামলা করবেন না—এমন লিখিত অঙ্গীকারনামা দিতে বলা হচ্ছে।

 

গ্রাহকদের অভিযোগ, নিজেদের বৈধ আমানতের অর্থ ফেরত পেতে এমন শর্ত আরোপ করা একতরফা ও হয়রানিমূলক। এতে আমানতকারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

 

ভুক্তভোগী কয়েকজন গ্রাহক ইনসাফ নিউজ কে জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকে সঞ্চিত অর্থ প্রয়োজনের সময় একসঙ্গে তুলতে গেলে তাদের বিভিন্ন শর্তের মুখোমুখি হতে হচ্ছে।

 

বিশেষ করে মুনাফা বা অন্যান্য আর্থিক সুবিধার দাবি ছেড়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে ব্যাংকের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকার চাওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

 

গ্রাহকদের ভাষ্য, ব্যাংকে আমানত রাখার সময় এমন কোনো শর্তের কথা তাদের জানানো হয়নি।

 

এখন নিজেদের জমা করা মূল টাকা ফেরত পেতেও যদি এ ধরনের অঙ্গীকার করতে হয়, তাহলে তা আমানতকারীদের জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে।

 

তাদের দাবি, আমানতকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত এ ধরনের শর্ত প্রত্যাহার করা এবং গ্রাহকদের জমাকৃত অর্থ স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

 

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে ব্যাংকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

গ্রাহকদের দাবি, আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের অযৌক্তিক শর্ত আরোপ করা না হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ডেস্ক / ইনসাফ নিউজ

অর্থনীতি বিভাগের আরো খবর