×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
হলান্ড-শের্কির জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয়

হলান্ড-শের্কির জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয়


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ১১:০২ এএম হলান্ড-শের্কির জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।

 

 

 

শুক্রবার রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্লিং হলান্ড ও রায়ান শের্কির জোড়া গোলে স্বাগতিকদের ৪-১ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

 

 

 

ম্যাচের শুরুতে কিছুটা চাপে থাকলেও দ্রুত নিজেদের ছন্দ খুঁজে পায় সিটি।

 

 

 

দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল ক্রিস্টাল প্যালেস, তবে এডি এনকেটিয়ার শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

 

 

 

১৭তম মিনিটে সিটির হয়ে গোলের সূচনা করেন আর্লিং হলান্ড।

 

 

 

অ্যান্টোয়ান সেমেনিওর ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

 

 

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এটি ছিল তার প্রথম গোল।

 

 

 

একই সঙ্গে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে টানা ছয় লিগ ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি।

 

 

 

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

 

 

 

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় ম্যানচেস্টার সিটি।

 

 

৫৪তম মিনিটে ফিল ফোডেনের পাস থেকে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান শের্কি।

 

দুই মিনিট পর ইয়েরেমি পিনোর ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে এসে দোন্নারুম্মার গায়ে লেগে জালে ঢুকে গেলে একটি গোল শোধ করে ক্রিস্টাল প্যালেস।

 

 

তবে স্বাগতিকদের আশা বেশিক্ষণ টেকেনি।

 

 

 

৫৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শের্কির শক্তিশালী শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে

 

জড়ালে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি এবং সিটির ব্যবধান আবারও দুই গোলে পৌঁছে যায়।

 

 

 

 

ম্যাচের শেষ দিকে কোচ তরুণ মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদিকে মাঠে নামান।

 

 

এরপর ৮৪তম মিনিটে ফিল ফোডেনের চমৎকার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন হলান্ড।

 

 

 

শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

 

 

 

টানা দ্বিতীয় জয়ে তারা লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে।

 

 

 

অন্যদিকে মৌসুমের প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখল ক্রিস্টাল প্যালেস।

ডেস্ক / ইনসাফ নিউজ

খেলাধুলা বিভাগের আরো খবর