×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে , মুখ খুললেন রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে, মুখ খুললেন রবার্তো কার্লোস


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১১:৫৯ এএম ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে, মুখ খুললেন রবার্তো কার্লোস

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে

 

এমন একটি দাবি ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সরাসরি নাকচ করেছেন সাবেক এই তারকা ডিফেন্ডার।

 


সৌদি আরবের সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া বক্তব্যে কার্লোস জানান, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে।

 

 

তার স্ত্রীকে ইসলামী রীতি অনুযায়ী প্রার্থনা করতে দেখতেও ভালো লাগে বলে উল্লেখ করেন তিনি। তবে নিজে ইসলাম গ্রহণ করেছেন—এমন খবরকে তিনি ‘মিথ্যা’ বলে পরিষ্কার করেছেন।

 

 


এর আগে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ে। ওই পোস্টে দাবি করা হয়েছিল, ব্রাজিলে বসবাসরত ইসলামি

 

 

ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগের পর কার্লোস শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।
তবে কার্লোসের সাম্প্রতিক বক্তব্যে সেই দাবি ভিত্তিহীন বলে স্পষ্ট হয়েছে।

 


এদিকে মরক্কান নাগরিক ও ফুটবল এজেন্ট সুহাইলা এল তাহিরিকে বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেছেন রবার্তো কার্লোস।

 

জানা গেছে, তাদের সম্পর্কের শুরু পেশাগত যোগাযোগের মধ্য দিয়ে হলেও পরবর্তী সময়ে তা ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়।

 

 


বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও কার্লোস জানান, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে আলাদা আয়োজন করা হয়েছিল।

 

 

পরিবারের ক্যাথলিক সদস্যদের জন্য ক্যাথলিক রীতি অনুসরণ করা হয়। একই সঙ্গে তার মুসলিম স্ত্রী ও তার বন্ধুদের জন্যও উপযোগী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

 


গত ১৭ আগস্ট কার্লোস ও তাহিরির বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে তার ধর্মান্তরের গুঞ্জন শুরু হয়। তবে তাদের বিয়ের খবর নতুন নয়।

 

চলতি বছরের জুলাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানা যায়।

ডেস্ক / ইনসাফ নিউজ

খেলাধুলা বিভাগের আরো খবর