×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
যে কারনে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

যে কারনে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে


সম্পাদক ইনসাফ নিউজ | মোঃ শরিফুল ইসলাম প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:০০ এএম যে কারনে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে, সাবেক চিফ  প্রসিকিউটর তাজুল ইসলামকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম কে তার নামে বর্তমান সময়ে ওঠা অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান৷ 

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের নামে প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ নথি গোপনে অননুমোদিত ব্যক্তির কাছে পাঠানো, নিজ গানম‍্যানকে দিয়ে হাইকোর্টের দাঁড়োয়ানকে পাকড়াও অফিস কক্ষে নিয়ে তাঁকে বেধড়ক মারধর, নিজ স্ত্রী'কে শারীরিক, মানসিক, সামাজিক নির্যাতন — এসকল ঘটনার বিষয়ে জেনে, স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে, সাবেক চীফ প্রসিকিউটর তৎকালীন আইন উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠান ১১ জানুয়ারি ২০২৬ (কপি সংযুক্ত)। 

 

জনাব তাজুল দাবি করেছেন, চিঠিটি আমলে নিয়ে বি এম সুলতান মাহমুদের বিষয়ে তৎকালীন আইন উপদেষ্টা তদন্তের উদ্যোগ গ্রহণ করেন — এ বিষয়ে অবগত হয়ে বি এম সুলতান মাহমুদ চিফ প্রসিকিউটর জনাব তাজুলের উপর ভয়াবহ রকমের ক্ষিপ্ত হন। 

 

নির্বাচনের কারনে, তদন্ত প্রক্রিয়া থেমে গেলে এবং নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর, তাঁর স্থলে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দিলে, ক্ষিপ্ত বি এম সুলতান পূর্বের ক্ষোভ থেকে গতকাল বিভিন্ন গণমাধ্যমে বিদ্বেষ প্রসূত ও মিথ্যা তথ্য প্রদান করেছেন।

ডেস্ক / ইনসাফ নিউজ

আইন-আদালত বিভাগের আরো খবর