×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ,

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ,


ইনসাফ নিউজ স্টাফ রিপোর্টার | মোঃ আরিফ প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:১২ পিএম ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

 

ইতোমধ্যে চিঠিটি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

 


চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

 


মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,
দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ,
এবং ভোটকেন্দ্রে নিয়োজিত ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্যকে।

 


নির্বাচন কমিশন জানায়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

 


এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এবারের নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

 


নির্বাচন কমিশনের তথ্যমতে, সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

 

এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

 


একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের সুবিধার্থে গোপন বুথের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

ডেস্ক / ইনসাফ নিউজ

আইন-আদালত বিভাগের আরো খবর