মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘লেক অন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক
আমেরিকা’ রাখার ঘোষণার জবাবে কানাডার অন্টারিও প্রদেশে একটি বিশাল সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
সাইনবোর্ডে লেখা রয়েছে, “লেক অন্টারিও, এখন এবং সর্বদা”।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড শনিবার সাইনবোর্ডটি উন্মোচন করেন।
এ সময় তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের আগমনের বহু আগে থেকেই এটি লেক অন্টারিও নামে পরিচিত।
তিনি চলে যাওয়ার পরও এটি লেক অন্টারিও নামেই থাকবে।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
এরই ধারাবাহিকতায় কানাডার ২ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।
জবাবে সমপরিমাণ পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা।
এ অবস্থায় গত বৃহস্পতিবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে যৌথ মালিকানাধীন লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন।
আদেশে মার্কিন স্বরাষ্ট্র বিভাগকে ৩০ দিনের মধ্যে সরকারি নথিপত্রে নতুন নাম অন্তর্ভুক্ত করারও নির্দেশনা দেওয়া হয়।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দৃঢ়ভাবে বলেছেন, লেকটির নাম অতীতেও ‘লেক অন্টারিও’ ছিল, ভবিষ্যতেও তাই থাকবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশের সীমান্তে অবস্থিত লেক অন্টারিও গ্রেট লেকস অঞ্চলের সবচেয়ে ছোট হ্রদ।
এর আগে ২০২৫ সালে ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :