×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
নতুন মোবাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার

নতুন মোবাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৪:১৮ পিএম নতুন মোবাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার

নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সফলভাবে পরীক্ষা করেছে রাশিয়া।

 

 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলের আরখাঙেলস্ক অঞ্চলে অবস্থিত প্লেসেতস্ক কসমোড্রোম থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

 

 

 


রুশ সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে অবস্থিত কুরা পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছায়।

 

 

 

কঠিন জ্বালানিচালিত এই ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার হামলা পরিচালনায় সক্ষম বলে দাবি করা হয়েছে।

 

 

 


তবে নতুন ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর উৎক্ষেপণ ব্যবস্থা।

 

 

 

প্রচলিত আইসিবিএম সাধারণত স্থায়ী লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপণ করা হলেও নতুন এই ক্ষেপণাস্ত্র মোবাইল লঞ্চার থেকেও নিক্ষেপ করা যায়।

 

 

ফলে যুদ্ধক্ষেত্রে এর অবস্থান পরিবর্তন করে দ্রুত মোতায়েন করা সম্ভব হবে।

 

 

 

 


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে বনাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে।

 

 

 

 

মন্ত্রণালয় জানায়, পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কৌশলগত, কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করা।

 

 


মস্কোর দাবি, পরীক্ষার সময় নির্ধারিত সব লক্ষ্য পূরণ হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি পুরো পথজুড়ে নির্ভুল গতিপথ বজায় রেখেছে।

 

 

 


যদিও নতুন ক্ষেপণাস্ত্রটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকদের ধারণা এটি রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশ।

 

 

 

এর আগে চলতি বছরের মে মাসে দেশটি আরএস-২৪ ইয়ার্স নামের একটি আইসিবিএমের সফল পরীক্ষা চালিয়েছিল।

ডেস্ক / ইনসাফ নিউজ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর