×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ১২:৫২ পিএম লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

লিবিয়ায় দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

 

 

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর তাদের বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল।

 

 

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

 

 

দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ অভিবাসী রয়েছেন।

 

 

 

ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এসব বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়।

 

 

 

দূতাবাসের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আটক থাকা এসব বাংলাদেশি ভূমধ্যসাগরে বিপজ্জনক নৌযাত্রার সময় উদ্ধার হওয়ার পর গানফুদা ডিটেনশন সেন্টারে ছিলেন।

 

 

অবশেষে আইওএমের সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফেরানো হয়েছে।

ডেস্ক / ইনসাফ নিউজ

জাতীয় বিভাগের আরো খবর