×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
রাজবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৪:১৯ পিএম রাজবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চুরির সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে

 

এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

 


মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত জজ আলী বিশ্বাস ওই ইউনিয়নের মাজাইল গ্রামের শুকুর আলী বিশ্বাস ওরফে সুরায়ের ছেলে।

 

 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি বাড়ির পানির মোটর চুরি করার সময় স্থানীয় কয়েকজন জজ আলীকে হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ রয়েছে।

 

পরে তাকে মারধর করে রাতভর বেঁধে রাখা হয়।

 

 

গুরুতর আহত অবস্থায় তিনি একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন।

 


বুধবার সকালে খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

 

 

পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 


পাংশা মডেল থানার ওসি মঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পানির মোটর

 

 

চুরির অভিযোগের কথা জানা গেলেও হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা পূর্বশত্রুতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

 

 


তিনি বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক / ইনসাফ নিউজ

অপরাধ বিভাগের আরো খবর