×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের

পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:২১ এএম পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের

গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পুনঃপেনশন ও অন্যান্য ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

 

একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় অবিলম্বে কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা।

 

 


শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানায় গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি।

 

অনুষ্ঠানে সংগঠনটির প্রকাশনা ‘গ্রামীণ অবসর’-এর অষ্টম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

 


সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা

 

এ কে এম গোলাম মাওলা, মহাসচিব মো. সিদ্দিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন নেতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম।

 

 


বক্তারা অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগলেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না।

 

 

পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা বাস্তবায়নে বিলম্বের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন।

 


তারা বলেন, অবসরপ্রাপ্তদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে দ্রুত দাবি বাস্তবায়ন করতে হবে।

 

 

একই সঙ্গে বিষয়টি সমাধানে সরকারের হস্তক্ষেপ ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তারা।

 


অনুষ্ঠানে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের,

 

আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ সমিতির সদস্যরা বক্তব্য দেন।

 

 


এ সময় ‘গ্রামীণ অবসর’ নিউজলেটারটি নিয়মিত ও মানসম্মতভাবে প্রকাশের ওপরও গুরুত্বারোপ করা হয়।

 

 

বক্তারা প্রকাশনাটির বিভিন্ন লেখা ও সামগ্রিক মানের প্রশংসা করে

ডেস্ক / ইনসাফ নিউজ

জাতীয় বিভাগের আরো খবর