×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
চট্টগ্রামে ২০ আগস্ট থেকে স্থগিত হওয়া পরীক্ষা শুরু

চট্টগ্রামে ২০ আগস্ট থেকে স্থগিত হওয়া পরীক্ষা শুরু


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৩:০৬ পিএম চট্টগ্রামে ২০ আগস্ট থেকে স্থগিত হওয়া পরীক্ষা শুরু

চলতি বছরের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

 

 

 

 

নতুন সূচি অনুযায়ী স্থগিত হওয়া লিখিত পরীক্ষা ২০ আগস্ট থেকে শুরু হবে।

 

 

 

 

ব্যবহারিক পরীক্ষা ৯ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

 

 

 

 

 

মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার তারা সংরক্ষণ করে।

সংশোধিত পরীক্ষার সময়সূচি

  • ২০ আগস্ট: ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র

  • ২২ আগস্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

  • ২৪ আগস্ট: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র

  • ২৭ আগস্ট: সংশ্লিষ্ট দ্বিতীয় পত্রসমূহ

  • ২৯ আগস্ট: ভূগোল প্রথম পত্র; বিকেলে আরবি ও পালি প্রথম পত্র

 

  • ৩১ আগস্ট: ভূগোল দ্বিতীয় পত্র; বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র

 

  • ২ সেপ্টেম্বর: রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র

 

  • ৫ সেপ্টেম্বর: এসব বিষয়ের দ্বিতীয় পত্র

  • ৭ সেপ্টেম্বর: অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র

 

  • ৯ সেপ্টেম্বর: অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র

পরীক্ষার সময়

বোর্ডের নির্দেশনা অনুযায়ী—

  • সকালের শিফট: সকাল ১০টা থেকে দুপুর ১টা

 

  • বিকেলের শিফট: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

 

 

 

বিশেষ নির্দেশনা

 

 

প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে।

 

সেদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।

ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম শি

ডেস্ক / ইনসাফ নিউজ