কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া
গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।
রোববার (১৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, শনিবার
সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা আমির হামজার গাড়িবহরে অতর্কিত হামলা হয়।
তার দাবি, হামলাকারীরা হকিস্টিক ও ইট-পাটকেল ব্যবহার করে গাড়িবহরে হামলা চালায়।
জামায়াতের এই নেতা বলেন, হামলায় আমির হামজা, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ মোট সাতজন আহত হয়েছেন।
পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলাকে তিনি পরিকল্পিত ও উদ্বেগজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, আমির হামজা এর আগে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্ভাব্য বিশৃঙ্খলা ও
উসকানিমূলক বক্তব্যের বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা ছিল বলে তিনি দাবি করেন।
তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তবে হামলার বিষয়ে গণঅধিকার পরিষদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও জানা প্রয়োজন।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :