×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাল, জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাল, জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ১১:০৩ এএম চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাল, জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন নৌ-চলাচল চ্যানেলে জেলেদের জাল পেতে মাছ ধরার অভিযোগ তুলে আগামী ১৭

 

আগস্টের মধ্যে জাল অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন

 

 

 

নির্ধারিত সময়ের মধ্যে জাল সরানো না হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

 

 

 

 

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে এ দাবি জানানো হয়।

 

 

 

চিঠিতে সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আফছার হোসেন চৌধুরী স্বাক্ষর করেন।

 

 

 

 

চিঠিতে বলা হয়, পতেঙ্গা জেলেপাড়া থেকে পারকি বিচ, শিপ চ্যানেল আলফা থেকে কুতুবদিয়া এবং সি বিচ থেকে ভাসানচর পর্যন্ত বিভিন্ন চ্যানেলে বিন্দি জাল পেতে মাছ ধরা হচ্ছে।

 

 

 

 

এতে লাইটার জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং অনেক সময় জাহাজের প্রপেলারের সঙ্গে জাল পেঁচিয়ে নাবিকরা বিপদে পড়ছেন।

 

 

 

 

 

শ্রমিক ইউনিয়নের অভিযোগ, নৌ-চলাচলের চ্যানেলে জাল বসানো অবৈধ হলেও জেলেরা সেখানে স্থায়ীভাবে জাল পেতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

 

 

 

 

তারা আরও দাবি করেন, জাহাজের প্রপেলারে জাল আটকে গেলে কিছু ক্ষেত্রে জেলেদের সঙ্গে নাবিকদের বিরোধ ও হামলার ঘটনাও ঘটেছে।

 

 

 

 

 

 

চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে ২০২৫ সালের ৭ আগস্ট ও ১৭ আগস্ট এবং ২০২৬ সালের ২০ জুলাই বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

 

 

 

 

এ অবস্থায় ১৭ আগস্টের মধ্যে জাল অপসারণ না হলে শ্রমিকরা জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারেন বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

 

 

 

 

সম্ভাব্য এমন পরিস্থিতির দায়ভার বন্দর কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলেও সংগঠনটি উল্লেখ করেছে।

 

 

 

 

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেস্ক / ইনসাফ নিউজ

জাতীয় বিভাগের আরো খবর