বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় দেশের জন্য উপযুক্ত ও সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করে।
একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের সহযোগিতা কামনা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ইতিবাচক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতার কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ বাংলাদেশ সরকার ও ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক / ইনসাফ নিউজ


























আপনার মতামত লিখুন :