×
  • ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
Active News 24
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৩:৩৯ পিএম মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কাউকে অনিয়ম করতে দেওয়া হবে না।

 

 

একই সঙ্গে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 


শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

 

তিনি জানান, মন্ত্রণালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তার মূল লক্ষ্য।

 


অনুষ্ঠানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন, সহপাঠীদের সঙ্গে কাটানো সময় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

 

তিনি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

 


মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ১৯৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে যুদ্ধের কারণে তাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটে।

 

স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে শিক্ষকদের সহযোগিতায় তারা পুনরায় নিয়মিত শিক্ষাক্রমে যুক্ত হওয়ার সুযোগ পান।

 


শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহের কারণেই তারা আজকের অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

 

 


অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের

চেয়ারম্যান ড.

ফেরদৌসী নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেস্ক / ইনসাফ নিউজ