শিরোনাম:
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৫
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মৃত তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫২ জন।
একই সময়ে নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর,
শরীরে লালচে ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
ডেস্ক / ইনসাফ নিউজ



















আপনার মতামত লিখুন :