কুড়িগ্রামে কালজানী নদী পারাপারে ঝুঁকি, সেতুর দাবিতে নদী-পাড়ের জনপদ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকা কালজানী নদী দ্বারা বিচ্ছিন্ন থাকায় কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন।
প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও উপজেলা সদরে যেতে হয়, ফলে সময় ও অর্থ দুটিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেতু না থাকায় শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়ছে।
শিক্ষক সংকট, শিক্ষার্থীদের ঝরে পড়া, বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষায় বাধা এবং বাল্যবিয়ের প্রবণতা বাড়ছে।
কৃষকরাও পণ্য পরিবহনে ভোগান্তির কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি রোগী পরিবহন, দুর্ঘটনা ও নৌদুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সেতুর দাবি জানানো হলেও বাস্তবায়ন হয়নি।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন।
দ্রুত কালজানী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :