রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত
থাকার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শুক্রবার এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে তুরাগ থানা এলাকায় পৃথক অভিযানে গ্রেফতার করা হয় আরও ১৩ জনকে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক / ইনসাফ নিউজ


























আপনার মতামত লিখুন :