×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
মানবতাবিরোধী অপরাধ : এবার আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক

মানবতাবিরোধী অপরাধ : এবার আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:৪৯ এএম মানবতাবিরোধী অপরাধ : এবার আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নরসিংদীর মাধবদী

 

পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন

মানিককে আসামি করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।


প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলার তদন্তে মানিকের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।

বর্তমানে তিনি অন্য একটি মামলায় কারাগারে থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার

 

জন্য বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হবে।

আদালত আবেদন মঞ্জুর করলে তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হবে।


এ মামলায় এরই মধ্যে তিনজন কারাগারে রয়েছেন।

তারা হলেন— সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং রবিউল ইসলাম।


প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে নরসিংদীতে পুলিশের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া নিহত হন।

 

তার মরদেহ নিয়ে ছাত্র-জনতার মিছিল বের হলে আবারও গুলি চালানো হয়, যাতে আরও একজন নিহত হন।

এছাড়া গণঅভ্যুত্থানের সময় নরসিংদীতে প্রায় ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার অভিযোগ রয়েছে।


উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মোশাররফ হোসেন মানিককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

ডেস্ক / ইনসাফ নিউজ

অপরাধ বিভাগের আরো খবর