×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ পালন

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ পালন


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৩:১৭ পিএম ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ পালন

ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে।

 

 

 

 

 

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইতালীয় নাগরিক, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

 

 

 

 

 

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণআন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 

 

পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়।

 

 

 

একই সঙ্গে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রেরিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

 

 

পরে ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং সবার আগে বাংলাদেশ নীতিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

বক্তারা অভ্যুত্থানে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অবদানের কথা স্মরণ করেন এবং দেশ গঠনে সরকারের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

 

 

 

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সবার আগে বাংলাদেশ’

 

 

নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে গ্রহণ করে বর্তমান সরকার বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে কাজ করছে।

 

 

 

 

তিনি অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে

 

স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

ডেস্ক / ইনসাফ নিউজ