কুড়িগ্রাম সদরে ১২ থেকে ১৪ জন শিশুকে যৌন হয়রানির মতো একটি জঘন্য ও চাঞ্চল্যকর ঘটনার ন্যায়বিচার দাবি করায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও বহুমুখী চাপের মুখে পড়েছেন ‘ইনসাফ নিউজ’-এর সম্পাদক এবং বিশিষ্ট সমাজকর্মী ও ইনসাফ গ্রুপের চেয়ারম্যান হাফেজ মোঃ শরিফুল ইসলাম।
এই ঘটনার প্রধান আসামিকে বিচারের মুখোমুখি করতে গিয়ে মামলাটির বাদী হিসেবে হাফেজ মোঃ শরিফুল ইসলাম এবং তার পরিবার এখন নানামুখী সামাজিক, মানসিক ও ব্যবসায়িক চাপের সম্মুখীন হচ্ছেন।
বিশেষ করে এই ন্যক্কারজনক ঘটনার ভিকটিমদের মধ্যে হাফেজ মোঃ শরিফুল ইসলামের পরিবারের একজন সদস্যও রয়েছেন, যা তাকে ব্যক্তিগতভাবে আরও বেশি মর্মাহত ও উদ্বিগ্ন করে তুলেছে।
এ বিষয়ে ইনসাফ নিউজের সম্পাদক হাফেজ মোঃ শরিফুল ইসলাম বলেন, “শিশুদের ওপর হওয়া এই যৌন হয়রানির বিরুদ্ধে, আমি আপসহীন অবস্থানে রয়েছি।
তবে সত্যের পথে লড়াই করতে গিয়ে আজ আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
মামলা তুলে নেওয়ার জন্য এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত পরোক্ষ ও প্রত্যক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতি আমার ব্যক্তিগত জীবন, সামাজিক অবস্থান এবং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনসাফ গ্রুপের কর্মকাণ্ডকে মারাত্মকভাবে ব্যাহত করছে।”
তিনি আরো বলেন, আমি বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছি, আমার উপর যে কোন সময় হামলা হতে পারে। আমি দেশের আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।
প্রশাসনের কাছে আমার সবিনয় নিবেদন— ন্যায় বিচারের দাবি তোলায় আমার ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।”
সংশ্লিষ্টরা মনে করছেন, অপরাধীদের শাস্তির মুখোমুখি করা এবং মামলার বাদীর নিরাপত্তা নিশ্চিত করা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।
এই কঠিন সময়ে হাফেজ মোঃ শরিফুল ইসলাম দেশের সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী এবং প্রশাসনের কার্যকর সহযোগিতার প্রত্যাশা করছেন।
এই ঘটনা সংক্রান্ত পরবর্তী তথ্য উপাত্ত পর্যাচালনা করতেছে ইনসাফ নিউজ, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :