×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
বাংলাদেশের সাফল্যকে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ জয়ের সঙ্গে তুলনা!

বাংলাদেশের সাফল্যকে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ জয়ের তুলনা!


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১১:০৮ এএম বাংলাদেশের সাফল্যকে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ জয়ের তুলনা!

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

 

 

এই জয়কে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স তুলনা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ জয়ের পর বাংলাদেশের মানুষের উন্মাদনার সঙ্গে।

 

 

 

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

 

 

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয়বারের চেষ্টায় এসে জয় পেয়েছে টাইগাররা।

 

 

এমন অর্জনের পর বাংলাদেশজুড়ে যে আনন্দের আবহ তৈরি হয়েছে, সেটি সিমন্সের কাছেও ছিল অবিশ্বাস্য।

 

 

 

 

রেভস্পোর্টজকে সিমন্স বলেন, বাংলাদেশের এই জয়কে তারা আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ জয়ের সঙ্গে তুলনা করছিলেন।

 

 

বিশ্বকাপের সময় ঢাকার রাস্তায় আর্জেন্টিনার জয়ের পর যে উন্মাদনা দেখা গিয়েছিল, বাংলাদেশের এই টেস্ট জয়ের আনন্দও অনেকটা তেমনই বলে মনে হয়েছে তার কাছে।

 

 

 

সিমন্স বলেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া অসংখ্য বার্তা এবং তাদের উদযাপন তাকে বিশেষভাবে আবেগাপ্লুত করেছে।

 

 

 

অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয় সম্ভব।

 

 

 

সিরিজে এখনও একটি টেস্ট বাকি থাকায় সাধারণত বড় ধরনের উদযাপনে অনুমতি দিতেন না সিমন্স।

 

 

কিন্তু ঐতিহাসিক এই জয়ের পর নিজেকেও ধরে রাখতে পারেননি তিনি।

 

 

ড্রেসিংরুমে বসে খেলোয়াড়দের আনন্দ উপভোগ করেছেন।

 

 

 

বিশেষ করে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা মুশফিকুর রহিমের মুখে এমন আনন্দ দেখতে পাওয়াকে দারুণ অনুভূতি হিসেবে উল্লেখ করেছেন সিমন্স।

 

 

তার মতে, কঠিন সময় পেরিয়ে আসা খেলোয়াড়দের এমন একটি ঐতিহাসিক জয় উদযাপন করতে দেখা সত্যিই উপভোগ করার মতো মুহূর্ত।

 

 

বাংলাদেশের সামনে এখন সিরিজের শেষ ম্যাচ।

 

 

প্রথম টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শেষ ম্যাচেও সাফল্য ধরে রাখাই হবে টাইগারদের মূল লক্ষ্য।

ডেস্ক / ইনসাফ নিউজ

খেলাধুলা বিভাগের আরো খবর