অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।
এবার দুই দলের দ্বিতীয় টেস্ট ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাওয়া ম্যাচটির প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ফলে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর লড়াই এবং বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা—দুই মিলিয়ে ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ম্যাকাই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে যুক্ত হতে যাচ্ছে।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এটিই হবে প্রথম আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ। নতুন এই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট আয়োজনকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যেও রয়েছে বিশেষ আগ্রহ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় সাধারণত আগস্ট মাসে টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয় না।
তবে উত্তরাঞ্চলে আয়োজিত এই সিরিজ ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকদের আগ্রহ তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
কুইন্সল্যান্ড সরকার ও ম্যাকাইয়ের স্থানীয় কাউন্সিলের
আশা, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে আঞ্চলিক পর্যটন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
দ্বিতীয় টেস্টটি ২২ আগস্ট শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। প্রতিদিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।
প্রথম টেস্টে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশ এবার অস্ট্রেলিয়ার
মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়তে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :